• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এম এ রাজ্জাক খান এর ছোট ভাই আব্দুল মোতালেব খান এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫
এম এ রাজ্জাক খান এর ছোট ভাই আব্দুল মোতালেব খান এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক


জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক- ০২ এম এ রাজ্জাক খান এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোতালেব খান (৫০) আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন”।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, আব্দুল মোতালেব খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনাব জি এম কাদের শোক বার্তায় বলেন, মরহুম আব্দুল মোতালেব খান একজন সদালাপী,  নিরীহ ও সৎ প্রকৃতির সজ্জন লোক ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, আব্দুল মোতালেব খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে আব্দুল মোতালেব খান স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মোরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031