• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলাপাড়ে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর মহাসড়কের মাধবরাম গ্রামে গড়ে উঠতে যাচ্ছে ‘ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল’।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৬, ২০২৪
উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলাপাড়ে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর মহাসড়কের মাধবরাম গ্রামে গড়ে উঠতে যাচ্ছে ‘ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল’।

কুড়িগ্রামে ভুটানি অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপিকে অনুরোধ জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক৷

শনিবার রাতে ভুটানে সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজা এ অনুরোধ জানান৷

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান থেকে ধরলার দূরত্ব প্রায় ৫০০ মিটার, কুড়িগ্রাম শহর এক কিলোমিটার, রেলওয়ে স্টেশন তিন কিলোমিটার, সোনাহাট স্থলবন্দর (ভারতের আসামের সঙ্গে যুক্ত) ৪৪ কিলোমিটার, চিলমারী নৌ-বন্দর ৩৪ কিলোমিটার রংপুর নগরী ৫২ কিলোমিটার ও লালমনিরহাট বিমানবন্দর ৩১ কিলোমিটার।

ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে জিটুজি-ভিত্তিক প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের রাজা৷

আঞ্চলিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় এটি নতুন সম্ভাবনার বিকাশ ঘটাবে বলে ভুটানের মহামান্য রাজা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ১৫ জুন ২০২৪ তারিখে ভুটানের মহামান্য রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে ভুটানের রাজা ও রানীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন৷

সৌজন্য সাক্ষাতে ভুটানের রাজা ভুটানের গেলেফু জেলায় নিমার্ণাধীন অর্থনৈতিক হাবে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের উৎসাহী বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930