• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসকনকে ইনকিলাব মঞ্চের কড়া হুঁশিয়ারি!

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
ইসকনকে ইনকিলাব মঞ্চের কড়া হুঁশিয়ারি!

চট্টগ্রামের সমাবেশে, উসকানিমূলক বক্তব্য, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আল্টিমেটাম বেঁধে দেওয়ায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই-আগষ্টের বিপ্লবভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আয়োজিত (সোমবার ৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের বক্তারা এ আহ্বান জানান।  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আপনারা জানেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। অথচ এই ইসকন আওয়ামী লীগের আমলে সামান্য বিবৃতিটিও দেয়নি। ইসকন চট্টগ্রামের বিশিষ্ট স্থানে তাদের বড় বড় সমাবেশ গুলো করছে, দাবি তুলছে। এর মাধ্যমে মূলত তারা একটা জিনিস হাসিল করতে চায়। মাইনোরিটি সাপ্রেশন হচ্ছে এই অভিযোগ তুলে তারা মূলত আমেরিকাকে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির পক্ষে আনার চেষ্টা করে চলছে।

জয় শ্রীরাম’ স্লোগান ইস্যুতে এসময় তিনি বলেন, সকল সমাবেশে তারা  স্লোগান ব্যবহার করছেন “জয় শ্রীরাম”।  অসংখ্য হিন্দু ভাইবোনদের মাঝখানে বড় হয়েছি, বাসার আশেপাশে সবসময় দুর্গা কিংবা কালী মন্দির দেখেছি। কখনো রামচন্দ্রের মন্দির দেখিনি, জয় শ্রীরাম স্লোগানও শুনিনি। বিগত ১৬ বছরে জয় শ্রীরাম স্লোগানকে নর্মালাইজ করার চেষ্টা চলছে ইসকনের মাধ্যমে।

ইসকন ও আওয়ামী লীগকে একীভূত করে দেখিয়ে তিনি বলেন, ‘মূলত জয় শ্রীরাম হচ্ছে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানের সমার্থক।’এই স্লোগান তুলেই বিজেপি অসংখ্য মুসলমান নরনারী হত্যা করেছে। এটা ভারতের একটা মুসলিম নিধনের পলিটিক্যাল স্লোগান।  বর্তমান বাংলাদেশে মূলত ‘জয় শ্রীরাম’,‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের সমার্থক। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলেই ব্যাংক লুট করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, জুলুম নির্যাতন চালানো হয়েছে। একইভাবে ‘জয় শ্রীরাম’ বলেও একই কাজ করা হয় ভারতে। সুতরাং এটি একটি অপরটির সমার্থক।’

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইসকনের দেখানো পথেই আমরা আইনি প্রশ্ন তুলতে চাই। ইসকনের প্রতিষ্ঠা হয় আমেরিকায়। নানা দেশে তাদের শাখা আছে, কার্যক্রম আছে। সেই হিসেবে তারা একটি এনজিও প্রতিষ্ঠান। বাংলাদেশের আইন অনুযায়ী এনজিও কখনো পলিটিক্স করতে পারবে না।

রাজধানী‘ঢাকা ঘেরাও করতে চাওয়া, বাংলাদেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে সভা করে কথা এবং দাবি তোলা সেটা কি এদেশের রাজনৈতিক দল ছাড়া আর কেউ করতে পারে? এটা কি একটি এনজিও করতে পারে? এনজিও না হলে ইসকন কি রাজনৈতিক নাকি ধর্মীয় সংগঠন এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। তাদের সকল  অর্থনৈতিক উৎস জনসম্মুখে আনতে হবে।’

ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমে এসেছে, নানা সময় সিলেটে ও সাভারে ১৩ কোটি টাকা হর্ষবর্ধন শ্রিংলা দিয়েছে। প্রকাশ্যেই যদি এত টাকা তারা দেয় গোপনে কত দেয় তা সহজে অনুমেয়। এই ঢাকারই সনাতনীরা অভিযোগ করে,  ইসকন তাদের জমির জাল দলিল তৈরি করে জমি  দখল করে থাকে। সরকারের কাছে জানতে চাই ইসকন কোন আইনে কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করার সুযোগ পেল! সরকারকে অবিলম্বে স্বাধীন কমিশন গঠন করতে হবে ইসকন নিয়ে। আর সরকার যদি এইসকল পদক্ষেপ না নেয় তাহলে আমরা আইনের পথে হাঁটবো, আদালতে রিট করব।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930