• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আশুলিয়ায় যৌথ অভিযানে বিদেশী পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার: গ্রেফতার ৭

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫
আশুলিয়ায় যৌথ অভিযানে বিদেশী পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার: গ্রেফতার ৭

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার): গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকার দুটি পৃথক স্থানে একযোগে পরিচালিত যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে ৭ জন ব্যক্তি কে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিবর্গ, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামাদি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অপরাধমূলক কর্মকান্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031