• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আফোর্ডেবল হোম লোন ও এসএমই লোন এর সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে ইউনাইটেড ফাইন্যান্স ও আইএফসি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
আফোর্ডেবল হোম লোন ও এসএমই লোন এর সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে ইউনাইটেড ফাইন্যান্স ও আইএফসি

রাজীব দে ঢাকাঃ

 ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেছে। ইউনাইটেড ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সহযোগিতার সূচনা হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে আইএফসি ইউনাইটেড ফাইন্যান্সকে আফর্ডেবল হোম লোন এবং এসএমই ফাইন্যান্সিং খাতে একটি বিস্তৃত সক্ষমতা মূল্যায়নে সহায়তা করবে।

চুক্তিতে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আইএফসির দক্ষিণ এশিয়ার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপের আপস্ট্রিম ও অ্যাডভাইজরি সার্ভিসেস বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মেহদি চেরকাউই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নির্ভর করছে জনগণের ক্ষমতায়নের ওপর—বিশেষ করে আফর্ডেবল হাউজিং ও ক্ষুদ্র ব্যবসায় সহজ অংশগ্রহণ এবং প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে। আগামী পাঁচ বছরে ইউনাইটেড ফাইন্যান্স এই দুটি অগ্রাধিকার খাতে তার পোর্টফোলিও পুনর্বিন্যাস ও মনোযোগ কেন্দ্রীভূত করতে প্রস্তুত। আইএফসি-এর বৈশ্বিক অভিজ্ঞতা ও প্রমাণিত কৌশলগত দিকনির্দেশনা আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফসি এবং ইউনাইটেড ফাইন্যান্সের সম্মানিত প্রতিনিধিরা। আইএফসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ গুহ ঠাকুরা, কান্ট্রি অ্যাঙ্কর (বাংলাদেশ, ভুটান ও নেপাল), আপস্ট্রিম অ্যান্ড অ্যাডভাইজরি, এফআইজি; মো. রেজওয়ানুর রহমান, ইনভেস্টমেন্ট অফিসার, এফআইজি; এবং মুশতারি মানজুর, অ্যাসোসিয়েট অপারেশনস অফিসার, আপস্ট্রিম অ্যান্ড অ্যাডভাইজরি, এফআইজি। ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল আহসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং লিংকন মন্ডল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সহ প্রতিষ্ঠানটির অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

৩৬ বছরেরও বেশি সময় ধরে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদান করে আসছে। দেশজুড়ে ২৩টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি এসএমই ও আফর্ডেবল হাউজিং ফাইন্যান্সিং খাতে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে, যা সার্বিক অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

United Finance PLC Partners with IFC to Strengthen Affordable Housing and SME Financing

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930