• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী পাঁচ বছরে বরুড়াকে ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
আগামী পাঁচ বছরে বরুড়াকে ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

রাজীব দে ঢাকা:

বরুড়া উপজেলাকে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুন্দর, স্বনির্ভর ও সুশৃঙ্খল আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের (সুমন) এমপি।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারী ২০২৬ রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’ আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বরুড়ার সামগ্রিক উন্নয়ন কোনো নির্দিষ্ট দল বা মতের উর্ধ্বে। আমরা সবাই বরুড়াবাসী এবং বাংলাদেশি। আমাদের সবারই নিজ নিজ অবস্থান থেকে বরুড়ার উন্নয়নে সামাজিক ও সামাজিকভাবে অবদান রাখার নৈতিক দায়িত্ব রয়েছে।” তিনি বরুড়ার উন্নয়নের লক্ষ্যে ব্যক্তিগত বা সমষ্টিগত পর্যায়ে একটি বিশেষ ‘উন্নয়ন তহবিল’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আরও বলেন, “যেকোনো ভালো কাজের জন্য একটি টেকসই তহবিল প্রয়োজন। বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি এবং আমরা সবাই যদি সম্মিলিতভাবে উদ্যোগী হই, তবে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজস্ব দায়িত্ববোধ থেকে বরুড়ায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসে বসবাসরত বরুড়াবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার প্রত্যাশা করে তিনি বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন পেলে আগামী পাঁচ বছরে আমরা বরুড়াকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে সক্ষম হবো।”
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জনাব মোঃ শাহ আলম, জনাব মনিদ্র ভূষণ মজুমদার, ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান এবং জনাব মোঃ আবদুস সামাদ।
বক্তারা বরুড়ার সামগ্রিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, বরুড়ার উন্নয়ন মানেই আমাদের অস্তিত্বের উন্নয়ন। দলমত নির্বিশেষে সকল বরুড়াবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বরুড়া উপজেলার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, গণমাধ্যমকর্মী, সমিতির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন। সমিতির নেতৃবৃন্দ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930