• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বস্ত্র শিল্পের উন্নয়নে নতুন সরকারের সহযোগিতা প্রত্যাশা আইটিইটি’র

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
বস্ত্র শিল্পের উন্নয়নে নতুন সরকারের সহযোগিতা প্রত্যাশা আইটিইটি’র

রাজীব দে ঢাকা:

রাজধানীর আর্মি গলফ ক্লাবে বুধবার, ৪ মার্চ ২০২৬ দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ আয়োজিত এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের তাৎপর্য উদযাপনের পাশাপাশি বস্ত্র খাতের সামগ্রিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোকপাত করেন উপস্থিত প্রকৌশলীরা। অনুষ্ঠানে দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে নতুন সরকারের কাছে বিশেষ সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা।
ইফতার মাহফিলে অংশ নিয়ে শেষে আইটিইটি’র অন্যতম সংগঠক প্রকৌশলী মো. মইদুল ইসলাম মোঈদ বলেন, “বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয়ের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আসে টেক্সটাইল খাত থেকে। টেক্সটাইল শিল্পই আমাদের দেশ গঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি।”

তিনি আরও বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো টেক্সটাইল প্রকৌশলীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় করা। এই ইফতার মাহফিলটি প্রতি বছর সেই বন্ধনকে আরও মজবুত করার একটি প্রয়াস।”
নতুন সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মো. মইদুল ইসলাম মোঈদ বলেন, “নতুন সরকারের নেতৃত্বে আমরা বস্ত্র খাতের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী। বিশেষ করে দেশের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো অবিলম্বে পুনরায় চালু করার বিষয়ে সরকারের যে ইতিবাচক ঘোষণা রয়েছে, তা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। আশা করছি, সরকারি উদ্যোগ এবং পেশাজীবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের বস্ত্র শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে।”

অনুষ্ঠানে টেক্সটাইল খাতের প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে পেশাগত ঐক্যের মাধ্যমে শিল্প ও দেশের সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930