• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় দুই ডাকাতের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
কুলাউড়ায় দুই ডাকাতের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক :: অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য কুলাউড়া থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তালেব ও পাবেল নামের দুই ডাকাত।

থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারা। এ সময় পুলিশ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তালেব পৃথিমপাশা ইউনিয়নের মখছন আলীর ছেলে এবং পাভেল পূর্ব মনসুর এলাকার মৃত জয়নাল আহমদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন তালেব,পাবেল। অপরাধ জগৎ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে ডাকাতি এবং চুরির মত জঘন্য কোনো কাজে নিজেদের সম্পৃক্ত করবে না বলে অঙ্গীকার করেছেন তারা। অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে আসায় পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান দৈনিক হাকালুকিকে বলেন, তালেব ও পাবেল থানায় এসে আত্মসমর্পণ করে অঙ্গীকার করেছে তারা এখন থেকে অপরাধ জগৎ থেকে দূরে থাকবে। পাশাপাশি তারা পরবর্তীতে অপরাধে যুক্ত হচ্ছে কিনা, সে ব্যাপারে পুলিশের নজরদারি থাকবে।

আসাদুর রহমান/হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930