• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দ্রব্যসামগ্রীর দাম বেশি রাখায় জুড়ীর ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
দ্রব্যসামগ্রীর দাম বেশি রাখায় জুড়ীর ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার :: নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাচাঁ ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিষ্টির উপরে পোকা পড়ে থাকা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা এবং তা সংরক্ষণ করা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় উপজেলা চত্বরে অবস্থিত পাঁচতারা রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত শাহী রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ৫ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত সেন্ট্রাল ফার্মেসীকে ৪ হাজার টাকা, জনতা মেডিকেল কর্ণারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার অফিসের সহকারী পরিচালক মো আল আমিন বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930