• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

‘Invest in Peace’ প্রতিপাদ্যে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২৬
‘Invest in Peace’ প্রতিপাদ্যে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বুধবার (১০ জুন ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ওই হামলাসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।

পরে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930