ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সিটি স্ট্রিট লাইট সিস্টেমের আধুনিকীকরণের লক্ষ্যে একটি প্রকল্পের জন্য ৬ জুলাই ২০২৪-এ চট্টগ্রামে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সাক্ষী হয়। প্রকল্পটি ভারত সরকারের রেয়াতি লাইন অব ক্রেডিট প্রোগ্রামের অধীনে ২৫.৭১ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩০০ কোটি টাকা) ক্রেডিট লাইনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।