• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর- প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৪
প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর- প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর। এখানে শিশুকে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও কর্তব্যপরায়নতা পাঠদান করা হবে যাতে করে শিশু সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

তিনি বলেন, নীতি ও নৈতিকতার ভিত শক্তিশালী না হলে কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আর মাথা নিচু জাতির পক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

শনিবার রাতে অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার চর্চা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক মূখ্যসচিব আবদুল করিম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, মাহমুদ হাসান প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031