• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র বর্ণাঢ্য র‍্যালি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার :: “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বড়লেখা পৌর শহরের উত্তর বাজার থেকে মধ্য বাজারে গিয়ে পথসভার মাধ্যমে র‍্যালি শেষ হয়।

পথসভায় নিসচা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, পরিবহন শ্রমিক নেতা জিয়াউর রহমান, নিসচা যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম , কার্যকরী কমিটির সদস্য আমান হাসান, নূরে আলম মোহন, আলী হোসেন সহ প্রমুখ।

মোঃ ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930