• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় দুই ইউপি সদস্যের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
বড়লেখায় দুই ইউপি সদস্যের শপথ গ্রহণ

মৌলভীবাজারের বড়লেখায় উপ-নির্বাচনে জয়ী ২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২জন নবনির্বাচিত সদস্য শপথ নিয়েছেন। তাঁরা হলেন- সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য সজল দে ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ইউপি সদস্য মঈন উদ্দিন, আব্দুস সালাম, ফয়ছল আলম স্বপন প্রমুখ। প্রসঙ্গত, গত ২০ অক্টোবর দুটি ওয়ার্ডের ভোট গ্রহণ হয়। দুটি ওয়ার্ডের ইউপি সদস্য মারা যাওয়ায় উপ নির্বাচন হয়েছে।

ইবাদুর রহমান জাকির / হাকালুকি