• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
বড়লেখায় জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: বড়লেখায় জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় (১৫ নভেম্বর) স্থানীয় একটি হল রুমে সমাবেশ অনুষ্টিত হয়

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক এডভোকেট মামিনুর রশীদ মামুন।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, জেলা সাবেক ছাত্রদলনেতা নেপুর আলী, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ , সাধারণ সম্পাদক মুজিবুরর রহমান খরচু,বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খাঁন, উপজেলা বিএনপির সহ সভাপতি নসিব আলী চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর শহীদ, যুগ্ন সাধারণ জালাল আহমদ তালাল, যুগ্ন সাধারণ সস্পাদক মীর শামীম, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বকস মুসা উপজেলা বিএনপি কৃষকদল ও যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সম্মেলনে সর্বসম্মতিক্রমে হাজি আব্দুল বাছিত সেলিম সভাপতি, সহ সভাপতি নজরুল ইসলাম, সিরাজ উদ্দিনকে সাধারন সম্পাদক করে , ৫ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি ঘোষনা করেন জেলা প্রধান অতিথি।

এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, যথাসময়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে নেতৃত্বের বিকাশ ঘটে। অতিতে কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্ধ জাতীয়তাবাদি দল বিএনপির হাল ধরেছিলেন। আমরা আশাবাদি উক্ত কমিটি আগামীতে সকল আন্দোলনে বিএনপির মূল সংঘটনের সাথে ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রাম সফল করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মনসুর আহমেদ প্রিন্স / হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930