• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার :: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সমবায় দিবস-২০২০ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার দুপুরে আলোচনা সভা এবং সফল সমবায়ীদেরকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, এপিপি গোপাল দত্ত, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা শাহেদা আক্তার প্রমুখ।

ইবাদুর রহমান জাকির / হাকালুকি নেটওয়ার্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930