• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখার বোবারতল সীমান্তে ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০
বড়লেখার বোবারতল সীমান্তে ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুরের বোবারথল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৫টি অবৈধ ভারতীয় মহিষ ও ২টি গরু উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে বিজিবি আটক অবৈধ গবাদি পশুগুলো জুড়ী কাস্টমসে জমা দিয়েছে।

সীমান্ত এলাকাবাসী ও বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল সীমান্তকে চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারতীয় গবাদিপশু পাচারের ট্রানজিট নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে। গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধাই নামক এলাকা থেকে ৫টি ভারতীয় অবৈধ মহিষ ও ২টি গরু আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (বিয়ানীবাজার) লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে আটককৃত ভারতীয় অবৈধ গরু ও মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছেন।

ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি