• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখা খেলাফত মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
বড়লেখা খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভী বাজারের বড়লেখা পৌর শাখার উদ্যোগে নোয়াখালী সহ সারা দেশব্যাপী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বড়লেখা উপজেলা শহরে এক প্রতিবাদী মানববন্ধন পৌর সভাপতি ফয়সল আলম স্বপন এর সভাপতিত্বে ও খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এবামুল হক।
বক্তব্য রাখেন উপলেখা সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস হাফেজ্জি হুজুর জোন সভাপতি আনিসুল ইসলাম, বড়লেখা উপজেলা সেক্রেটারি সুলতান আহমদ, খেলাফত মজলিস দাসের বাজার ইউ পি সভাপতি মাওলানা আফতাব উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, মাওলানা জাহেদ আহমদ, হাজী শামছুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল খালিক, লাবিব সিদ্দিকী প্রমুখ।
মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত করেন উপজেলা সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম।

সংবাদদাতা – মোঃ ইবাদুর রহমান জাকির

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930