• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চলে গেলেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাই

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
চলে গেলেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাই

মাত্র ২৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাই।

আফগানিস্তানের জালালাবাদ শহরে গত ২ অক্টোবর একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন নাজিব। খবর বিবিসির।

এর পর নানগারহারের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোমায় চলে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যান এ ক্রিকেটার।

জ্ঞান না ফেরায় নাজিবকে রাজধানীর কাবুলে উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথা ভাবছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে নাজিব তারাকাইকে দেখতে হাসপাতালে যান আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান, করিম সাদিক ও বোর্ডের কর্মকর্তারা।

জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাজিব তারাকাই। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন তিনি।

হাকালুকি/অন্তর

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930