• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৮ তম জন্মোৎসব উৎসব পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৮ তম জন্মোৎসব উৎসব পালিত

বরেণ্য বুদ্ধিজীবি শহীদ মুনীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে নাট্যদল থিয়েটার অঙ্গন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত ২৮ নভেম্বর মঙ্গলবার আয়োজন করে আলোচনা ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন, কর্ম ও দর্শণ নিয়ে নির্মিত মঞ্চ নাটক – মুনীর চৌধুরী, রচনা ও নির্দেশনা – প্রবীর দত্ত।

সন্ধ্যা ছয়টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাননীয় সচিব তার বক্তব্যে নাট্য দল থিয়েটার অঙ্গনকে বিশেষ ধন্যবাদ জানান সড়ক বুদ্ধিজীবী মনের চৌধুরী জীবন কর্ম দর্শনের উপর নাটক মঞ্চে আনবার জন্যে।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চ সারথী আতাউর রহমান, লেখক ও গবেষক জনাব গোলাম কুদ্দুস,সভাপতি সম্মেলিত সাংস্কৃতিক জোট,
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি জনাব মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল জনাব চন্দন রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্য দল থিয়েটার অঙ্গনের সভাপতি জনাব মাহবুব আলম মিঠু।

আলোচনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও থিয়েটার অঙ্গন নাট্য দলের উপদেষ্টা জনাব আখতারী মমতাজ।

আলোচনা অনুষ্ঠানের পর সন্ধ্যা সাতটায় শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর জীবন কর্ম দর্শনের উপর
নির্মিত মঞ্চ নাটক মুনীর চৌধুরীর ২৫ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031