বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক, গণসঙ্গীত শিল্পী গোলাম মোহাম্মদ ইদু গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে না ফেরার দেশে চলে গেছেন। উদীচীকর্মীসহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আজ দুপুর ১টার সময় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে ১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে বিএমএ ভবনের পাশে এবং দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল।