• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশে প্রিমিয়াম এলিভেটর প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল জায়ান্ট লিফটস লিমিটেড

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশে প্রিমিয়াম এলিভেটর প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল জায়ান্ট লিফটস লিমিটেড

লিফট ও এসকেলেটর প্রযুক্তির সর্বাধুনিক সমাধান নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নম্বর ৪-এ অনুষ্ঠিত ‘২য় বিলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো’-তে নিজেদের প্রিমিয়াম এলিভেটর ব্র্যান্ড ‘সোর্ড’ (SWORD)-এর অত্যাধুনিক প্রযুক্তি ও লাক্সারি ক্যাবিন প্রদর্শন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এলিভেটর সরবরাহকারী প্রতিষ্ঠান জায়ান্ট লিফটস লিমিটেড।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) এক্সপো প্রাঙ্গণে আলাপকালে প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম তাদের পণ্য, সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। প্রদর্শনীতে ৩,৫০০ মিলিমিটার উচ্চতার বিরল লাক্সারি ক্যাবিন, লেটেস্ট সিওপি (COP), এলওপি (LOP), ট্রানজম, হ্যান্ডেল, কন্ট্রোল মাদারবোর্ড এবং এমআরএল (MRL) মোটরসহ সর্বাধুনিক সব যন্ত্রাংশ দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

এক্সপোতে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সক্ষমতা নিয়ে শরিফুল ইসলাম বলেন, “বেলিয়া ইন্টারন্যাশনাল সেকেন্ড এক্সপোতে আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড ‘সোর্ড’-কে আমরা হাইলাইট করছি। এখানে আমাদের কিছু প্রিমিয়াম ক্যাবিন আছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বিরল—একদম লাক্সারি এবং প্রিমিয়াম ৩,৫০০ মিলিমিটার হাইটের। এদিকে আমাদের লেটেস্ট কিছু সিওপি, এলওপি, ট্রানজম, হ্যান্ডেল, কন্ট্রোল মাদারবোর্ড এবং সামনের দিকে আমাদের এমআরএল মোটরটা আছে। আমাদের আরেকটা লেটেস্ট ক্যাবিনও আছে, যা এক নজরেই দর্শকদের পছন্দ হয়ে যাবে।”

দেশের বাজারে নিজেদের সাফল্য ও আন্তর্জাতিক মানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, অল ওভার বাংলাদেশে আমরা ১,০০০ প্লাস লিফট ইনস্টলেশন করেছি সফলভাবে। ক্লায়েন্ট চাইলে এগুলো সরাসরি ফিজিক্যালি এসে ভিজিট করে, দেখে-শুনে বুঝে তারপরে আমাদের থেকে লিফট পারচেজ করতে পারবেন। গ্লোবালি আমাদের যে প্রজেক্টগুলো আছে, সেখানে ২৬০ মিটার উচ্চতার বিল্ডিংয়ে ৮ মিটার পার সেকেন্ড স্পিডে আমাদের লিফট চলছে। আপনারা যদি বাংলাদেশের হাইরাইজ বিল্ডিংগুলোর জন্য প্রিমিয়াম এলিভেটর সলিউশন চান, তাহলে আমাদের ‘সোর্ড’ এলিভেটরটা ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ, অন্যান্য ব্র্যান্ডগুলোর চেয়ে আমরা বেটার সলিউশন, বেটার সার্ভিস এবং বেটার পারফরম্যান্স দিতে পারব।”

কর্পোরেট ক্লায়েন্ট ও দেশব্যাপী বিস্তৃতির তথ্য জানিয়ে শরিফুল ইসলাম বলেন, “আমাদের রিয়েল এস্টেট সেক্টরে বেশ কিছু কর্পোরেট ক্লায়েন্ট আছে; তার মধ্যে বিটিআই (bti), অ্যাসুরেন্স, ইস্টার্ন হাউজিং, নাভানা, এডিসন, রূপায়ণ, ট্রপিক্যাল হোমস, ফিনলে, বিএসএমএমইউ (BSMMU), জিএলজি এবং শান্তা অন্যতম। বসুন্ধরা, জলসিঁড়ি, গুলশান, বনানী, বারিধারা, মিরপুরসহ সারা বাংলাদেশে আমাদের লিফট আছে। এক্সিবিশনের পাশেই বসুন্ধরার প্রত্যেকটা ব্লকে এবং শুধুমাত্র বসুন্ধরাতেই আমাদের ১০০ প্লাস লিফট রয়েছে।”

গ্রাহকসেবা ও যোগাযোগের বিষয়ে তিনি জানান, “মেলার পরে দর্শনার্থীরা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের অফিস বারিধারা জে ব্লক, রোড নাম্বার ২০, হাউস নাম্বার ২৫, লেভেল ৬-এ অবস্থিত। এছাড়া আমাদের ওয়েবসাইট (www.giantlifts.com) এবং ফেসবুক পেইজে আমাদের সেলস টিম, এমডি স্যার ও ডাইরেক্টর স্যারের নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করে গ্রাহকরা ফ্রি সাইট ভিজিটের রিকোয়ারমেন্ট নিতে পারবেন। আমাদের এক্সপার্ট ইঞ্জিনিয়াররা সাইট ভিজিট করে একটি কমপ্লিট সলিউশন প্রদান করবেন।”

নিজেদের দক্ষ জনবল প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমরা ২৪/৭ সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটি টিম অত্যন্ত দক্ষ—সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এমনকি আমাদের সেলস পার্সন যারা আছেন, তারাও সবাই ইঞ্জিনিয়ার। জায়ান্ট লিফটস লিমিটেড এবং আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড ‘সোর্ড’-এর সাথেই থাকবেন।”

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930