১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)- তে প্রশিক্ষণরত দেশি-বিদেশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উদ্যমসঞ্চারী বক্তব্য প্রদান করেন। বিমান বাহিনী প্রধানের দূরদর্শী বক্তব্য এবং সুচিন্তিত দিকনির্দেশনা দেশের এই শীর্ষ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে অপরিসীম অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।