• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান

আজ বৃহস্পতিবার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আয়োজিত ০২ দিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। এসময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয় ও প্রশিক্ষণার্থীদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930