• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুভ উদ্বোধন

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।

এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় উপস্থিত ছিলেন। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, বিএনসিসি, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করে।

র‍্যালি শেষে বাজারের বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। এ কার্যক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, রেড ক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীবৃন্দ অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930