• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বইপড়া কর্মসূচির ১২ বছর: তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার আহ্বান শিক্ষা মন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬
বইপড়া কর্মসূচির ১২ বছর: তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার আহ্বান শিক্ষা মন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।

আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করতে হবে।

তিনি আরো বলেন , শিক্ষাব্যবস্থাকে আরো আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য সরকার খেলাধুলা, সংস্কৃতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের এই উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই, মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। ‌

এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপস করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোঃ আসাদুজ্জামান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31