চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সিআইপি।
অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিল্পকে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, অটোমেশন ও টেকসই উৎপাদনব্যবস্থার সঙ্গে দ্রুত অভিযোজিত হতে হবে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশীয় উদ্যোক্তাদের সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি বৈশ্বিক ক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গে কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
সেমস-গ্লোবাল আয়োজিত প্রদর্শনীটি ২–৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩৭টি দেশের প্রায় ১,৪৭৫টি কোম্পানি এবং ২,২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে।