• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুবদের দক্ষ ও আত্মনির্ভরশীল করাই লক্ষ্য: সাভারে কর্মশালায় ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
যুবদের দক্ষ ও আত্মনির্ভরশীল করাই লক্ষ্য: সাভারে কর্মশালায় ক্রীড়া প্রতিমন্ত্রী

আজ সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে “নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন।

দেশের যুবসমাজকে দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। নির্বাচনী ইশতেহারের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা এখন বাস্তবায়নের পথে।

প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ঋণ সহায়তা ও কর্মসংস্থানের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়বে আজকের যুবশক্তি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031