• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ০৭ আগস্ট ২০২৬ (শুক্রবার): বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৬ আগষ্ট ২০২৬ তারিখে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা: হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ইউপি ল্যান্স কর্পোরাল মো: মনিরুল ইসলাম, ১১ পদাতিক ডিভিশন, শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক রোহান মিয়া, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ০১ আগস্ট ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930