• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

আজ সকাল ১১ টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত “Beyond With Boeing: Powering the Next Chapter of Aviation” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত, এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, দেশীয় একটি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে আজ ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যাত্রার ১৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে সংস্থাটির সকলকে অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা দেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা একটি সমন্বিত এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছি, যা আগামী কয়েক দশকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতের প্রসারের জন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল শিল্পে আরও অধিক বিনিয়োগ আকৃষ্ট করবে এবং নতুন নতুন সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত H.E Mr Brent T. Christensen সহ বোয়িং কোম্পানি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।