• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ দেশে প্রত্যাবর্তন করেছেন।

সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন ২০২৬ তারিখে সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031