• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৬
স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. রাইদা শিনচি বুধবার সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় স্পীকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত, অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির জন্য স্পীকার জাপানের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন্য স্পীকার জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্পীকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান একটি হওয়ার বিষয়টি শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

জাপানের রাষ্ট্রদূত মি. রাইদা শিনচি বলেন, বাংলাদেশ-জাপানের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতা ও সহানুভূতির মেলবন্ধন। তিনি বলেন, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশিদারিত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে।

রাষ্ট্রদূত বলেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে জাতিসংঘ, জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষ দল সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ, ‍সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে রির্পোট দিয়েছে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় বাংলাদেশে জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে বলে রাষ্ট্রদূত স্পীকারকে অবহিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার র্নিবাচিত হওয়ায় রাষ্ট্রদূত স্পীকারকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া ও জাপান এ্যাম্বেসির দ্বিতীয় সচিব মি. নিশি ইউকি উপস্থিত ছিলেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930