বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন (জিটিভি)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করে জিটিভি কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
এসময় ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত ১৫ বছরে জিটিভি সংবাদ, ক্রীড়া, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও জিটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি জিটিভির সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক,
কর্মকর্তা-কর্মচারী ও দর্শকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সহ-সম্পাদক রাশেদুল ইসলাম।