• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারী ২০২৬খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল ইং ২৪/০৫/২০২৬খ্রিঃ তারিখ প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২৬
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারী ২০২৬খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল ইং ২৪/০৫/২০২৬খ্রিঃ তারিখ প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ইং ২৪ মে, ২০২৬খ্রি. বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারী ২০২৬খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।

উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন বরিশাল জেলার নিয়োগ বোর্ডের সভাপতি এবং সম্মানিত পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ড এর সদস্য জনাব এস এম বায়েজীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ঝালকাঠি জেলা; জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী জেলা সহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য পুলিশ সদস্যগণ।

লিখিত পরীক্ষায় মোট ৭০ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ন হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ৪৪ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ৮ জন অপেক্ষমান তালিকায় স্থান পান।

উক্ত পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930