• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতার মৃত্যুতে শোক প্রকাশ-প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৬
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতার মৃত্যুতে শোক প্রকাশ-প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ (বুধবার) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

এক শোকবার্তায় মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে মেধা ও মমতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যারা আজ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে অবদান রাখছেন। একজন আদর্শ মা হিসেবে তিনি তাঁর সন্তানদের নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় গড়ে তুলেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, “বেগম জেবুন্নেছার মৃত্যুতে আমরা একজন মহীয়সী নারীকে হারালাম। শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031