নোয়াখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
নোয়াখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬
“সেবার ব্রতে চাকরি”—এই মহৎ স্লোগানকে ধারণ করে আজ ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি ও নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এদিন প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের শুভকামনা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। শুধুমাত্র যোগ্য, দক্ষ ও মেধাবী প্রার্থীরাই বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পাবে।
নোয়াখালীবাসীর প্রতি বিশেষ অনুরোধ, কেউ যেন দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়েন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে এ ধরনের চক্র থেকে দূরে থাকেন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। নোয়াখালী জেলা পুলিশ মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে।
এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য জনাব আ,ত,ম আব্দুল্লাহেল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার (কনফিডেন্সিয়াল) (পুলিশ সুপার সুপারনিউমারি), পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা । জনাব মো: লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর। জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম-এম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), খাগড়াছড়ি পার্বত্য জেলা। জনাব মোঃ ইমরান রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা। জনাব ডা: সৈকত নাথ, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ডিউটিতে নিয়োজিত অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।