• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পাটকল পরিদর্শনে কাল নরসিংদীতে যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি একদিনের রাষ্ট্রীয় সফরে নরসিংদীতে যাবেন। সফরে নরসিংদী জেলার দুইটি জুট মিলস পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম,এমপি। আগামীকাল সকাল ৭:০০টায় এই সফরের শুরু হবে।

কর্মসূচির সূত্রে, কাল সকাল ০৯.০০ টায় নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস এবং সকাল ১০.০০ টায় ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস পরিদর্শন করবেন। এছাড়াও ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শনেরও কর্মসূচি আছে।

সফর প্রসঙ্গে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন,’ জুট মিল দুটোর বর্তমান সার্বিক অবস্থা পর্যবেক্ষনে এই সফর। পাটকল চালুর বিষয়ে নির্বাচনী সে প্রতিশ্রতি পূরণে আমরা ইজারার মাধ্যমে বন্ধ থাকা পাটকল পুনরায় চালু কর‍তে চাই।এর ফলে উৎপাদনমুখী হবে ও অর্থনীতির সহায়ক হবে। এর মাঝে কয়েকটি মিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। ‘

উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস লিমিটেডের মোট জমির পরিমাণ প্রায় ৭৭.০২৫ একর, যার আংশিক জমি ইজারার মাধ্যমে শিল্পায়নের আওতায় এসেছে। মিলটির উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১৩,৯৬৮ মেট্রিক টন-এখানে হেসিয়ান ও স্যাকিং পণ্য উৎপাদিত হয়। অপরদিকে, কো-অপারেটিভ জুট মিলস ইজারার লক্ষ্যে ইতোমধ্যে EoI বিজ্ঞপ্তি আহ্বান করা হয় যার কার্যক্রম চলছে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930