• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

রাজধানীর মতিঝিল থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও একই থানার ৬টি মাদক মামলার এজাহারভূক্ত আসামী জাহাঙ্গীর রহমান শাওন (৪০)’কে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
রাজধানীর মতিঝিল থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও একই থানার ৬টি মাদক মামলার এজাহারভূক্ত আসামী জাহাঙ্গীর রহমান শাওন (৪০)’কে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজধানীর মতিঝিল থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর রহমান শাওন (৪০), পিতা- আব্দুর রহমান, গ্রাম- বারুদি, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন ময়নামতি ভিলা, ৪১, আরামবাগ, ময়নামতি গলি হতে ২০ এপ্রিল ২০২৬ তারিখ ১৫৩০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়|

মামলার নথি অনুযায়ী জানা যায় যে, ধৃত আসামির নামে গত ২৮ অক্টোবর ২০০৯ তারিখে রাজধানীর মতিঝিল থানায় একটি অস্ত্র মামলা রুজু হয় (মামলা নং-৭২)| উক্ত মামলার প্রেক্ষিতে পরবর্তীতে ১৮৭৮ সনের অস্ত্র আইনে ১৯ (এ) ধারায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ কর্তৃক ১০ বছরের সশ্রম কারাদন্ড শোনানী হয়| উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে| এছাড়াও ধৃত আসামির নামে রাজধানীর মতিঝিল থানায় আরও ৬টি মাদক মামলা রয়েছে|

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930