• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শুরু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমণ্ডির ৮/এ সড়কের নিজ বাসভবন থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। ৫ দিন কারাভোগের পর আজ তিনি জামিনে মুক্তি পেলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930