• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬

দেশের সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৯ মার্চ ২০২৬ তারিখ রবিবার সকাল ১১.০০ টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়। উক্ত বৈঠকের সিদ্ধান্তসমূহের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে সড়কে দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিকরণসহ সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930