• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশ-বিদেশের সকলকে এবং ব্যবসায়ী সমাজকে শওকত আজিজ রাসেলের ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
দেশ-বিদেশের সকলকে এবং ব্যবসায়ী সমাজকে শওকত আজিজ রাসেলের ঈদের শুভেচ্ছা

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) নবনির্বাচিত প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশ-বিদেশের সকলকে এবং দেশের ব্যবসায়ী সমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। আমি বাংলাদেশের সকল শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নাগরিককে জানাই ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র এই উৎসব আমাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করুক।”

ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ী সমাজ যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তার সুফল যেন সবার ঘরে ঘরে পৌঁছায়। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছান্তে, শওকত আজিজ রাসেল প্রেসিডেন্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA) চেয়ারম্যান, আম্বার গ্রুপ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930