• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
আগামী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩ সালের ‘একুশে পদক’ প্রদান এবং ‘অমর একুশে বইমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধানমন্ত্রী তারেক রহমান উক্ত দিনে পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক প্রদান ও মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর একটি নির্ধারিত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেবেন।

প্রধানমন্ত্রী বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

সংস্কৃতিমন্ত্রী জানান, উভয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাঙালির প্রাণের মেলা এবং রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদানের এই আয়োজন দুটি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হয়, সেজন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে বইমেলা শুরু হলেও বিশেষ ব্যবস্থাপনায় এবার ২৬ ফেব্রুয়ারি মেলা ও পদক প্রদানের তারিখ নির্ধারিত হয়েছে। অনুষ্ঠান দুটিতে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930