• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খিলগাঁওয়ে অটোরিক্সা যাত্রীকে ছিনতাইয়ের মূলহোতা সুজনসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
খিলগাঁওয়ে অটোরিক্সা যাত্রীকে ছিনতাইয়ের মূলহোতা সুজনসহ গ্রেফতার ২

এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, রাজধানীর খিলগাঁও এলাকায় অটোরিক্সা যাত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকায় অটোরিক্সা যাত্রী সুজন আলম ও তার বন্ধুর গতিরোধ করে দুই ছিনতাইকারী। তারা চাপাতি ও ছুরির ভয় দেখিয়ে একটি মটোরোলা মোবাইল ফোন, ২০০ ইউরো এবং নগদ টাকাসহ মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা (মামলা নং-০৮) দায়ের করা হয়।

ভিকটিমের দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অদ্য ২২ জানুয়ারি ২০২৬ তারিখ র‍্যাব-৩ এর একটি চৌকস দল রাজধানীর হাতিরঝিল ও রামপুরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ সুজন সিকদার (২৯) এবং তার সহযোগী মোঃ রুবেল শেখ (২৬)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ সুজন সিকদার: সে একজন দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ০১টি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে শাহজাহানপুরে একটি আলোচিত আইফোন ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত ছিল।

মোঃ রুবেল শেখ: গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে শাহজাহানপুর ও হাতিরঝিল থানায় অস্ত্র মামলাসহ মোট ০৭টি মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930