• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকার পল্লবী এলাকা থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকার পল্লবী এলাকা থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

গতকাল সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে শাহজাদী নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে তার তিন সহযোগী (বেলী, ইসলাম ও রনি) সহ গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুসারে ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তল এমুনিশন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930