• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গুগল ডটকমে সর্বকালের সর্বসেরা মহামানব মুহাম্মদ (সা.)

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
গুগল ডটকমে সর্বকালের সর্বসেরা মহামানব মুহাম্মদ (সা.)

বিশ্বের সর্বকালের সর্বসেরা মহামানব সর্বশেষ নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। গুগল ডটকমের র‍্যাংকিংয়েও মহামানব হিসেবে প্রথম স্থানে তাঁরই নাম রয়েছে।
গুগলে ‘who is the best man in the world- হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ লিখে সার্চ করলে যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই দেখায় হজরত মুহাম্মাদ (সা.) এর নাম।
গুগলের এ তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Best Man In The World ’Prophet Muhammad’. অর্থাৎ ‘নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিশ্বের সেরা মহামানব’ হ্যাশট্যাগে ভাইরাল হয়েছে।

মুহাম্মাদ (সা.) ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনই রাজনৈতিক জীবনেও। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য; বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা।
মৃত্যুর পূর্ব পর্যন্ত মুহাম্মাদ (সা.) এর নিকট আসা ওহীসমূহের একত্রিত রুপ পবিত্র কুরআন। পাশাপাশি হাদিস ও সিরাত (জীবনী) থেকে প্রাপ্ত তা শিক্ষা ও অনুশীলন (সুন্নাহ) ইসলামী আইন (শরিয়াহ) হিসেবে বিবেচনা করা হয়।

আহমেদ হাসান / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930