গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকা হতে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ বোরহান উদ্দিন (৩০) ও তার সহযোগী মোঃ সোহেল রানা (৩২) এবং মাহবুর ইসলাম নয়ন (৩৪) (ড্রাইভার) ও মেহেদী @আলামিন (৩২)(হেলপার)’কে ১৪৩.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ ও র্যাব-১১ এর একটি যৌথ চৌকষ আভিযানিক দল অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৭৩০ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জয়দেবপুর রোডে চান্দনা চৌরাস্তায় সড়ক ভবন, গাজীপুর এর বিপরীত পার্শ্বে রহমান শপিং মল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ০১। মোঃ বোরহান উদ্দিন (৩০), পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং-জোয়ালভাঙ্গা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ ও তার সহযোগী ২। মোঃ সোহেল রানা (৩২), পিতা-মোঃ সোহরাব আলী, সাং-বাগহাটা, থানা- এয়ারপোর্ট, জেলা-রাজশাহী, ৩। মাহাবুর ইসলাম নয়ন (৩৪)(জব্দকৃত ট্রাকের ড্রাইভার), পিতা-দ্বীন মোহাম্মদ, স্থায়ী সাং-পালপাড়া, থানা-পবা মডেল, জেলা-রাজশাহী, এ/পি সাং-বায়াপালপাড়া, থানা- এয়ারপোর্ট, জেলা-রাজশাহী এবং ৪। মেহেদী @ আলামিন (৩২)(জব্দকৃত ট্রাকের হেলপার), পিতা- মৃত শাহজাহান, সাং-বাগহাটা, থানা- এয়ারপোর্ট, জেলাঃ রাজশাহী’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ১৪৩.৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
৩। চক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজশাহীতে গমনের উদ্দেশ্যে গাজীপুর মহানগরীতে প্রবেশের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর জয়দেবপুর এলাকায় মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টের সামনে একটি সার বোঝাই ট্রাক পৌঁছলে দ্রুত ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তারা আটক হয় এবং আটককালে সার বোঝাই ট্রাক তল্লাশী করে ট্রাকের পিছনের বডিতে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় পলিথিন ও স্কচটেপ দ্বারা মোড়ানো মোট ৭২ পোটলা গাঁজা (ওজন-১৪৩.৫ কেজি) জব্দ করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(গ)/৩৮ (ক) ধারায় অপরাধ করেছে।
৪। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।