বিজিবি’র বিশেষ অভিযানে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড় হতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, বোমা তৈরীর উপকরণ এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার
হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় ও বাহাড়ছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন পাহাড় এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক স্বশস্ত্র ডাকাত দল টেকনাফ অঞ্চলে অপহরণ, গুম, খুন, মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধ এবং সীমান্তভিত্তিক মাদক ও চোরাচালানে জড়িত ছিল। এসব দলের বিরুদ্ধে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ধারাবাহিক গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গীখালী পাহাড় এলাকায় অভিযান পরিচালনাকালে বিজিবির একটি চৌকস দল তিন স্তরের কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে ডাকাত দলের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে এলাকা ঘিরে ফেলা হলে ডাকাতরা বিজিবির ওপর গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলটি তাদের অস্থায়ী ঘাঁটি ত্যাগ করে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে উক্ত ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদঃ
ক। G-3 রাইফেল – ০১টি
খ। G-3 রাইফেল এর অংশ বিশেষ – ০১টি
গ। G-3 রাইফেল এর ম্যাগাজিন – ০১টি
ঘ। ওয়ান শুটার গান – ০৪টি
ঙ। এলজি শুটার গান – ০১টি
চ। MA-1 (Variant MK2) – ০১টি
ছ। একনলা গাদা বন্দুক (লং ব্যারেল) – ০১টি
জ। সিলিং – ০২টি
ঝ। আর্জেস হ্যান্ড গ্রেনেড – ০৩টি (লিভারসহ)
ঞ। মর্টারের গোলা – ০১টি
ট। গান পাউডার – ১৭ কেজি
ঠ। হাত বোমা তৈরির উপকরণ – ১০টি
ড। চাপাতি – ০৮টি
ঢ। ছুরি – ০৫টি
ণ। কাঁচি – ০১টি
ত। সর্বমোট গুলি – ৩০২ রাউন্ড
(১৪২ রাউন্ড এমজি, ১৩২ রাউন্ড রাইফেল/এসএমজি,
০১ রাউন্ড পিস্তল, ০৬ রাউন্ড ওয়ান শুটারের ছড়াগুলি,
২১ রাউন্ড M-1)
থ। বিভিন্ন অস্ত্রের খালি খোসা – ৫৪ রাউন্ড