• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু

রাজীব দে ঢাকাঃ

জেসিএক্স রিয়েল এস্টেট ডেভেলপমেন্টস কোম্পানি লিমিটেড এর আয়োজনে তিন দিনব্যাপী আবাসন মেলা ২০২৫ শুরু হয়েছে।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে জাপান স্ট্রিটে জেসিএক্স বিজনেস টাওয়ারে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২০২৫ মেলা শুভ উদ্বোধন করেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী এবং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 

আবাসন মেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও সিদ্দিকুর রহমান, অপারেশনস ডিরেক্টর আসিফ মাহমুদ চৌধুরী, পরিচালক মির্জা গোলাম রহমান শুভ, সিওও কর্নেল এ বি এম মিজানুর রহমান, নির্বাহী পরিচালক কর্নেল মো. আরিফুল হক, স্টার কানেক্টের সিও নীল হুরের জাহান প্রমুখ।

আবাসন মেলায় ফ্ল্যাট বুকিং দিলে গ্রাহকরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন।

পাশাপাশি থাকছে ইন্টেরিয়র ডিজাইনে ১০০ শতাংশ ছাড়, কমপ্লিমেন্টারি কিচেন কেবিনেট এবং হোম মুভার্স সার্ভিসেস অফার দিয়েছে জেসিএক্স। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। 

জেসিএক্স এর এমডি ইকবাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা, জলসিড়ি ও নিকেতনে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে।আবাসন মেলায় প্রকল্পে ফ্ল্যাট বুকিং দিলে নগদ ১০ লাখ টাকা ছাড়ের সাথে থাকছে জেসিএক্স গোল্ডের শপিং ভাউচার। 

চিত্র নায়িকা এবং জেসিএক্স এর গ্রাহক বিদ্যা সিনহা মিম বলেন, ‘জেসিএক্স ডেভেলপমেন্ট আমার কাছে আস্থার প্রতীক। এক যুগের বেশি সময় ধরে আমি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ফ্ল্যাটে বাস করছি। আমি ক্রেতাদের উদ্দেশে বলতে চাই, এখান থেকে ফ্ল্যাট কিনলে লাভবান হবেন।

জেসিএক্স ডেভেলপমেন্টসের চলমান ৬৫টি আবাসন প্রকল্পের আওতায় ৫০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের স্পেস থেকে তাদের পছন্দের ফ্ল্যাট বা অফিস স্পেস বেছে নেওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় ৯২ কাঠা জমির ওপর নির্মাণাধীন জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস, একটি লাক্সারি কনডোমিনিয়াম প্রকল্প নির্মাণাধীন।

পাশাপাশি ২ বিঘা জমির ওপর একটি বাণিজ্যিক ভবন, আইকন হানড্রেড নির্মাণ করা হচ্ছে, যেখানে মোট জায়গার ৫০ শতাংশ উন্মুক্ত স্থান হিসেবে রাখা হবে।

জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভূমিকম্পন সহিংসু আবাসনের নিশ্চয়তা দিয়ে থাকি। আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, জাপানের খ্যাতনামা রিয়েল এস্টেট কোম্পানি ক্রিড গ্রুপের সাথে যৌথ মালিকানায় পরিচালিত দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড ইতিমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে নির্মাণ করেছে।