র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ১৩ তলা নির্মাণাধীন বিল্ডিং এর মূল গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ০২/১২/২০২৫ তারিখ ২০৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোসাঃ মীম (২৩), পিতাঃ মোঃ আলমগীর হোসেন, সাং-ডুবারচর, থানা-ইসলামপুর, জেলাঃ জামালপুর ও তার সহযোগী ২। মোসাঃ নাজমা বেগম (৪০), পিতাঃ মৃত আব্দুল বারেক @ বাদশা, সাং- কুচনীপাড়া, থানাঃ ঝিনাইগাতী, জেলাঃ শেরপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে যোগসাজসে ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় অপরাধ করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।