• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে

এরই অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর, দুপুর ১২৩০ ঘটিকায়)  রাজধানীর খিলগাঁও কাঁচা বাজার এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের সহয়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ৫১০ কেজি পলিথিন উদ্ধার করা হয়, ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধভাবে পলিথিন বিপণন এবং মজুতের দায়ে দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে লিফলেট বিতরণ করে র‍্যাব-০৩।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930